বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০,৩২০

মোহাম্মদ খাইরুল আমিন 02 মার্চ 2024, 07:14 বিকাল 168 বার পঠিত
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০,৩২০

গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ এ উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে ৩০,৩২০ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ৩০,৩২০ জনে দাঁড়ালো।

এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৭১,৫৩৩ জন আহত হয়েছে।