শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের হামলায় ২২

মোহাম্মদ খাইরুল আমিন 29 অক্টোবর 2025, 12:48 দুপুর 192 বার পঠিত
গাজায় ইসরাইলের হামলায় ২২

গাজার সিভিল ডিফেন্স সংস্থা বুধবার জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজা ভূ খণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। যার মধ্যে ২২ জনই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০০ জন।

গাজা সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, গত রাত থেকে গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলার অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। যার মধ্যে কিছু নারী ও শিশু রয়েছেন।

তিনি আরও জানান, হামলার বিষয়টি ‘যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট ও প্রকাশ্য লঙ্ঘন’। 

গাজার পরিস্থিতিকে ‘ধ্বংসাত্মক ও ভয়াবহ’ বলেও বর্ণনা করেছেন বাসাল ।