বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের হামলা `বিপজ্জনক উসকানি` : হামাস

মোহাম্মদ খাইরুল আমিন 21 নভেম্বর 2025, 02:10 দুপুর 273 বার পঠিত
গাজায় ইসরাইলের হামলা `বিপজ্জনক উসকানি` : হামাস

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বুধবার গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। গোষ্ঠীটি সতর্ক করেছে যে এই হামলা ভঙ্গুর যুদ্ধবিরতিটিকে বিপন্ন করেছে। 

হামাস এক বিবৃতিতে লিখেছে আমরা এটিকে একটি বিপজ্জনক উসকানি বলে মনে করি, যার মাধ্যমে যুদ্ধাপরাধী (ইসরাইলি প্রধানমন্ত্রী) বেঞ্জামিন নেতানিয়াহু আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা পুনরায় শুরু করতে চাইছেন।
গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল বলেছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। তবে, এই অভিযোগ গোষ্ঠীটি অস্বীকার করেছে।