বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সের পরিবর্তে তুরস্কের পণ্য বয়কট করছে সৌদি সরকার

অনলাইন নিউজ পোর্টাল 19 নভেম্বর 2020, 08:08 রাত 118 বার পঠিত
ফ্রান্সের পরিবর্তে তুরস্কের পণ্য বয়কট করছে সৌদি সরকার

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননাকর চিত্র প্রদর্শনের পর আরববিশ্বসহ পৃথিবীজুড়ে মুসলমানরা ব্যাপকভাবে ফ্রান্সের পণ্য বয়কটের আন্দোলন করলেও সৌদি আরব সরকার ফ্রান্সের পরিবর্তে মুসলিম দেশ তুরস্কের পণ্য বয়কটের পথ বেছে নিয়েছে।

অক্টোবর মাস থেকে সৌদি এবং তুরস্কের মিডিয়া ছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দিনের পর দিন যেসব খবর বেরুচ্ছে, তাতে স্পষ্ট যে সৌদি আরব তুরস্কের এরদোয়ান সরকারকে কোনঠাসা করার উপায় হিসাবে বাজার বন্ধের কৌশল নিয়েছে।

নির্ভরযোগ্য ব্রিটিশ দৈনিক ‘ফাইনানসিয়াল টাইমস’ বলছে যে সৌদি আরব তুরস্কের পণ্য আমদানির ওপর ‘অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা‘ চাপিয়েছে।

যদিও মিডিয়ার প্রশ্নের মুখে সৌদি সরকার এখনও বলে যাচ্ছে যে তুরস্ক থেকে পণ্য আমদানির ওপর রাষ্ট্রীয়ভাবে কোনও নিষেধাজ্ঞা নেই, সাংবাদিক, পর্যবেক্ষক এবং তুরস্কের ব্যবসায়ী মহল অবশ্য নিশ্চিত যে তুর্কি পণ্য বয়কটের যে ক্যাম্পেইন দ্রুত সৌদি আরবে ছড়িয়ে পড়েছে তার পেছনে রয়েছে দেশটির সরকার।

সৌদি সরকারের ইচ্ছাতেই যে এই বয়কট ক্যাম্পেইন চলছে, তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় গত সপ্তাহে, যখন সৌদি খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ (এসএফডিএ) তুরস্ক থেকে সব ধরনের মাংস, মাছ, ডিম এবং দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি স্থগিত করার সিদ্ধান্ত জানায়।