ফিলিপাইন কাঁপল ভূমিকম্পে
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
09 আগস্ট 2023, 11:36 রাত
•
523 বার পঠিত
ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে । বুধবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রার ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪ । তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
তবে এই ঘটনায় ফিলিপিনো কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি ও পরাঘাতের (আফটারশক) আশঙ্কা করছে ।
আজ বুধবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের মিন্দানাওতে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার । ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
অবশ্য ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি দেশটির দাভাও ওরিয়েন্টাল প্রদেশে রিপোর্ট করেছে ৫.৩ মাত্রার ভূমিকম্পের। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের জেরে তারা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে।