বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফের ভেঙে পড়ল ভারতের আরেকটি যুদ্ধবিমান

অনলাইন নিউজ পোর্টাল 06 জানুয়ারী 2021, 11:54 দুপুর 381 বার পঠিত
ফের ভেঙে পড়ল ভারতের আরেকটি যুদ্ধবিমান

ফের ভেঙে পড়ল মিগ-২১। ভারতের এই যুদ্ধবিমান ভেঙে পড়াটা এখন গা সওয়া হয়ে গিয়েছে। একের পর এক মিগ বিমান রুটিন উড়ানে ওড়ে  আর ভেঙে পড়ে।

বিশ্ববাসীর কাছে এই খবর এখন চর্বিতচর্বণের রূপ নিয়েছে। মঙ্গলবার রাতেও ফের একটি মিগ যুদ্ধবিমান ভেঙে পড়ল। মিগ-২১-টি ভেঙে পড়ে ভারতের রাজস্থানের সুরাটগড়ে একটি গ্রামের ওপর।

 

ভারতীয় বায়ুসেনার পক্ষে টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। পাইলট অক্ষত রয়েছেন বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যম।
জানা গেছে, প্রশিক্ষণের জন্যই ওড়ানো হচ্ছিল যুদ্ধবিমানটি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার