বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

ফের স্কুল-কলেজের ছুটি বাড়তে পারে ?

মোহাম্মদ খাইরুল আমিন 03 এপ্রিল 2022, 05:27 বিকাল 1,317 বার পঠিত
ফের স্কুল-কলেজের ছুটি বাড়তে পারে ?

রমজান মাসে আরো কয়েকদিন স্কুল-কলেজের ছুটি  বাড়তে পারে। আগামী ২৬ এপ্রিল থেকে নিয়মিত ক্লাস চালু রাখার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা পূর্নবিবেচনা করা হচ্ছে।

আজ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানান।

এদিকে মহাপরিচালক বলেন, ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রনালয়। এ ক্ষেত্রে মাউশির কোনো ভূমিকা নেই। তবে এটুকু বলতে পারি ছুটি বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে চিন্তাভাবনা করছে। মনে হচ্ছে এ বিষয়ে পজেটিভ সিদ্ধান্ত আসতে পারে।

গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।