এসএসসি শুরু ১৫ সেপ্টেম্বর, নভেম্বরে এইচএসসি
মোহাম্মদ খাইরুল আমিন
•
17 জুলাই 2022, 03:22 দুপুর
•
466 বার পঠিত
চলতি বছরের স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। এছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে নভেম্বরে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এ তথ্য জানান।
গত ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন
অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ১৭ জুন শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।