বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 07 অক্টোবর 2026, 11:22 দুপুর • 2 বার পঠিত
একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০০ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২১২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭১ জন, খুলনা বিভাগে ৩৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৩৮ জন ও সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন।

চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯২ হাজার ২১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মোট ৮৬ হাজার ১৫২ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৫২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

অন্যদিকে, হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট উপসর্গ শনাক্ত হামরোগীর সংখ্যা দুই লাখ ২৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১০ জন। গত ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ২০ জন।

গত ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭০ হাজার ৪৭৩ জন।গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।