বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

একদিনে বিশ্বে আরো ৭ হাজার ৫৯৯ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 08 ডিসেম্বর 2021, 10:44 দুপুর 306 বার পঠিত
একদিনে বিশ্বে আরো ৭ হাজার ৫৯৯ জনের মৃত্যু

একদিনে বিশ্বে আরো ৭ হাজার ৫৯৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ হাজারের বেশি। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ৮৫ হাজার ৯৭৫ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯০ হাজার ২০৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৬ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০১ জন এবং মারা গেছেন ১ হাজার ৬৬৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ২ লাখ ৬৪ হাজার ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১২ হাজার ১২৮ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।