বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

একদিনে আওয়ামী লীগের ৭১ নেতাকর্মীসহ গ্রেপ্তার সাড়ে ৫০০

মোহাম্মদ খাইরুল আমিন • 18 নভেম্বর 2026, 08:01 সকাল • 5 বার পঠিত
একদিনে আওয়ামী লীগের ৭১ নেতাকর্মীসহ গ্রেপ্তার সাড়ে ৫০০

রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে। একই সময়ে মামলা দায়ের করা হয়েছে ৬৪টি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭১জন সদস্য রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০ জন, ওয়ারীতে ৯১ জন, মতিঝিলে ৫৮ জন, তেজগাঁওয়ে ৬৮ জন, মিরপুরে ১৪৩ জন, গুলশানে ২৯ জন, উত্তরায় ৫৫ জন আছেন। এছাড়া

এছাড়া গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ১ জন আছেন।

অভিযানে ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১ টি অটোরিকশা, ২৯ টি মশাল, পৌনে দুই লিটার কেরোসিন, ১১ টি মোবাইলফোন ও নগদ ৩ হাজা ৪০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মঙ্গলবার এই অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপি জানিয়েছে।