শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এই সেতু আমাদের অহংকার : প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 25 জুন 2022, 11:28 দুপুর 217 বার পঠিত
এই সেতু আমাদের অহংকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ‘‘আজকে বাংলাদেশের মানুষ গর্বিত। সেই সঙ্গে আমিও আনন্দিত, গর্বিত এবং উদ্বেলিত। অনেক বাঁধা বিপত্তি উপেক্ষা করেই, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা আজকে এই পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি।’’ 

আজ শনিবার মুন্সীগঞ্জের মাওয়ায় ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘‘এই সেতু শুধু একটি সেতু নয়; এই সেতু দুই পাড়ে যে বন্ধন সৃষ্টি করেছে তা নয়; এই সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার-কংক্রিটের একটি অবকাঠামো নয়; এই সেতু আমাদের অহংকার। এই সেতু আমাদের গর্ব। এই সেতু আমাদের স্বার্থকতা, আমাদের মর্যাদার শক্তি। এই সেতু বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ।’’

উৎসবমুখর এই পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে বলেছেন, ‘‘আসুন, পদ্মা সেতুর উদ্বোধনের এই ঐতিহাসিক দিনে যে যাঁর অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ নিই, এ দেশের মানুষের ভাগ্য পবির্তন করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব।’’

এর আগে আজ সকাল ৯ টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে মাওয়ার সমাবেশ স্থলে পৌঁছান। সকাল ১০টা ৫ মিনিটে 'মাথা নোয়াবার নয়' থিম সংয়ের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।  

কিছুক্ষণের মধ্যেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।