বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ঈদে মিলাদুন্নবি ৯ অক্টোবর 

মোহাম্মদ খাইরুল আমিন 26 সেপ্টেম্বর 2022, 09:53 রাত 721 বার পঠিত
ঈদে মিলাদুন্নবি ৯ অক্টোবর 

বাংলাদেশে আগামী ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবি পালিত হবে। আজ সোমবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

আজ দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই মোতাবেক কমিটি এই সিদ্ধান্ত জানায়। 

আগামীকাল ২৭ সেপ্টেম্বর সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। ২৮ সেপ্টেম্বর থেকে রবিউল আউয়াল মাস গণনা করা হবে। 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

১২ রবিউল আউয়াল হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুবার্ষিকী। বিশ্বের মুসলমানরা এই দিনটি বিশেষভাবে পালন করে থাকেন। 

এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। 

ঈদে মিলাদুন্নবি (আরবি: مَوْلِدُ النَبِيِّ‎‎ মাওলিদু এন-নাবীয়ী, আরবি: مولد النبي মাওলিদ আন-নাবী, কখনো কখনো সহজভাবে বলা হয় مولد মাওলিদ, মেভলিদ, মেভলিট, মুলুদ আরো অসংখ্য উচ্চারণ; কখনো কখনো: ميلاد মিলাদ) হচ্ছে শেষ নবী মুহাম্মদ (সা.) এর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এ দিনটি বেশ উৎসবের সাথে পালন হতে দেখা যায়। তবে উৎসব নিয়ে ইসলামি পণ্ডিতদের মাঝে অনেক বিতর্ক রয়েছে। 

হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদে মিলাদুন্নবি বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত।

হিজরী ৪র্থ শতাব্দীর মাঝামাঝি থেকে মিলাদুন্নবির প্রচলন শুরু হয়। এর মূল প্রর্বতক ছিলেন খলিফা আল মুয়িজ্জু লি-দীনিল্লাহ।

এখানে উল্লেখ্য যে, মিশরের এইসব অনুষ্ঠানাদি তখনো মুসলিম বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়েনি। পরবর্তীতে যিনি ঈদে মিলাদুন্নবিকে মুসলিম বিশ্বের অন্যতম উৎসব হিসেবে প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন, ইরাক অঞ্চলের ইরবিল প্রদেশের আবু সাঈদ কুকবুরী। সে হিসেবে জানা যায়, ৭ম হিজরী থেকে আনুষ্ঠানিক মিলাদ উদ্‌যাপন শুরু হয়। মিলাদের উপর সর্বপ্রথম গ্রন্থ রচনা করে আবুল খাত্তাব ওমর ইবনে হাসান ইবনে দেহিয়া আল কালবী।