বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এবার রাশিয়ায় অ্যালুমিনিয়াম রপ্তানি নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

মোহাম্মদ খাইরুল আমিন 20 মার্চ 2022, 06:56 বিকাল 219 বার পঠিত
এবার রাশিয়ায় অ্যালুমিনিয়াম রপ্তানি নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার দিচ্ছে পশ্চিমারা। একই পদক্ষেপ নিচ্ছে অস্ট্রেলিয়া সরকারও।

জানা যায় এবার রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম রপ্তানি নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া।
এদিকে অস্ট্রেলিয়া সরকার বলছে, রাশিয়ার ২০ শতাংশ অ্যালুমিনিয়ার চাহিদা মেটায় অস্ট্রেলিয়া। নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের সক্ষমতা কমাবে।  

এক বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের পাশাপাশি ৩৩টি সংস্থাসহ ৪৪৩ জন ব্যক্তির ওপর মোট ৪৭৬টি নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর আজ (২০ মার্চ) ২৫ দিনের মতো যুদ্ধ চলছে। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে জানিয়েছে জাতিসংঘ।