বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এবার কিয়েভে রুশ হামলায় রাশিয়ান সাংবাদিক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন 24 মার্চ 2022, 10:57 দুপুর 240 বার পঠিত
এবার কিয়েভে রুশ হামলায় রাশিয়ান সাংবাদিক নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় ওকসানা বাউলিনা নামে রাশিয়ার এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। ওকসানা কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় নগরী লাভিভে অনুসন্ধানী নিউজ আউটলেট দ্য ইনসাইডারের হয়ে কাজ করতেন। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ।

কিয়েভ শহরের পডিল জেলায় হামলায় ক্ষয়ক্ষতির চিত্রগ্রহণের সময় তিনি মারা যান।
জানা যায় এর আগে, বাউলিনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন। যার করণে তাকে রাশিয়া ছাড়তে হয়।