বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় লকডাউন শিথিলের ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল 16 আগস্ট 2020, 10:36 রাত 167 বার পঠিত
দক্ষিণ আফ্রিকায় লকডাউন শিথিলের ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এরইমধ্যে দেশটিতে করোনার সংক্রমণ শীর্ষে পৌঁছেছে বলে তিনি এ ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, সোমবার থেকে ধীরে ধীরে অর্থনীতির ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ সহজ করে দেয়া হবে।

শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে সিরিল রামাফোসা বলেন, এভাবে লকডাউন শিথিল করার ফলে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি পুনরায় সতেজ হয়ে উঠবে। তবে লকডাউন শিথিল করলেও দেশবাসী যাতে তাদের সুরক্ষা ব্যবস্থা শিথিল না করে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। রামাফোসা জানান, দেশের মধ্যে ভ্রমণ, পারিবারিক ছোট সমাবেশ ও পুনরায় ব্যবসা চালুর অনুমতি দেয়া হবে।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৬৫৩ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৭৭ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৬ হাজার ৯৪১ জন।