বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দিল্লিতে নিয়ন্ত্রণে রয়েছে ওমিক্রন, শনি-রবিবার কারফিউ

মোহাম্মদ খাইরুল আমিন 05 জানুয়ারী 2022, 09:43 সকাল 256 বার পঠিত
দিল্লিতে নিয়ন্ত্রণে রয়েছে ওমিক্রন, শনি-রবিবার কারফিউ

মরণব্যাধি করোনাভাইরাসের সবচেয়ে ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধ করতে সাপ্তাহিক ছুটির দিন কারফিউ জারি করেছে দিল্লির রাজ্য সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী, এখন থেকে প্রতি শনি ও রবিবার কারফিউ চলবে ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায়। -খাসখবর

করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের ক্ষত সারিয়ে উঠতে থাকা ভারতে ফের উর্ধ্বমুখী হয়েছে দৈনিক সংক্রমণের হার। মঙ্গলবার যেদিন দিল্লির রাজ্য সরকার এই আদেশ জারি করলো, সেইদিনই দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৯ জন, যা গতবছর সেপ্টেম্বরের পর ভারতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনি এবং রোববার কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে জরুরি পরিষেবা ছাড়া সরকারি সব দফতরের কর্মীদেরকে বাড়ি থেকে কাজ কোর নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে, বেসরকারি সংস্থাগুলো ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে।