বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 19 নভেম্বর 2026, 06:59 সকাল • 8 বার পঠিত
ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর তিনি ঢাকায় আসছেন।

বিএনপি সরকার গঠনের পর এটি বাংলাদেশে বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম সফর হতে যাচ্ছে।সূত্র জানায়, আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

দুই দিনের সফর হলেও ঢাকায় তার অবস্থান হবে সংক্ষিপ্ত সময়ের জন্য, এক্ষেত্রে সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা হতে পারে তার ঢাকা মিশন। ঢাকা থেকে আনোয়ার ইব্রাহিম যাবেন ব্যাংকক সফরে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ৭ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ ঢাকায় আসার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।

দুই শীর্ষ নেতার বৈঠকে সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুন মাসে তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন মালয়েশিয়া দিয়ে। মালয়েশিয়া হয়ে সরকার প্রধান চীন সফর করেন। তারেক রহমানের কুয়ালালামপুর সফরে প্রায় পাঁচ মাসের ব্যবধানে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।