বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

চট্টগ্রাম বোর্ড: এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

মোহাম্মদ খাইরুল আমিন 04 আগস্ট 2026, 11:43 দুপুর 68 বার পঠিত
চট্টগ্রাম বোর্ড: এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২০ অগাস্ট, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানান।

বোর্ড প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০ অগাস্ট অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা।

২২ অগাস্ট তথ্য প্রযুক্তি ও যোগাযোগ, ২৪ অগাস্ট পদার্থ বিজ্ঞান প্রথমপত্র, হিসাব বিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ অগাস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে। ২৯ অগাস্ট ভূগোল প্রথম এবং ৩১ অগাস্ট দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে২ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে রসায়ন, ইসলামের ইতিহাস, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথমপত্র পরীক্ষা।

৫ সেপ্টম্বর একই বিষয়গুলোর দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথমপত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র; ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয়পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপের তত্ত্বীয় দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ৯ অগাস্ট থেকে ১৮ অগাস্টের মধ্যে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ২৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রুটিনে।

চলতি বছরের ২ জুলাই থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যায়।

গত ২৭ জুলাই থেকে নিয়মিত রুটিনে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে। আর স্থগিত হওয়ার পরীক্ষার রুটিন প্রকাশ করা হল মঙ্গলবার।