বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীন ও রাশিয়ার তীব্র সমালোচনায় ন্যাটো

অনলাইন নিউজ পোর্টাল 15 জুন 2021, 10:59 দুপুর 595 বার পঠিত
চীন ও রাশিয়ার তীব্র সমালোচনায় ন্যাটো

ন্যাটোর বৈঠকে রাশিয়া এবং চীন নিয়ে দীর্ঘ আলোচনা হলো। ৩০ দেশের বৈঠকের শেষে বক্তৃতা করেন ন্যাটোর প্রধান জেনস স্টোলটেনবার্গ। সেখানে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে রীতিমতো সরব হন তিনি। একই সঙ্গে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার এবং ইরনা নীতি নিয়েও আলোচনা হয় বৈঠকে।

৩০ দেশের বৈঠকে এ দিন যে ৭৯টি পয়েন্টে আলোচনা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, চীন গ্লোবাল রিস্ক বা সংকট তৈরি করছে। কারণ অন্য দেশের সঙ্গে কোনোরকম সমঝোতায় যেতে চাইছে না চীনের একনায়কতান্ত্রিক সরকার। এই প্রথম ন্যাটোর বৈঠকে চীনকে এভাবে সরাসরি আক্রমণ করা হলো।