চীন-আফগান সম্পর্ক লাভজনক হতে পারে
রাশিয়ান এবং ব্রিটিশ সাম্রাজ্যগুলো ১৯ শতকে এবং ২০ শতকে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে কেন্দ্র করে যুদ্ধ করেছিল। মার্কিন যুগের অবসান ঘটিয়ে তালেবান কৌশলগত দেশটি দখল করে নেয়ার পর এ অঞ্চলের নতুন ভূ-রাজনৈতিক খেলায় আফগানিস্তানকে পাকিস্তানের নিয়ন্ত্রণে রেখে চীন এ অঞ্চলে তার আধিপত্য জোরদার করছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
তবে, তালেবানদের সঙ্গে সম্পর্ক রেখে কাবুলে মার্কিন সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই করার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। এদিকে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, তালেবাদের সরকার গঠনের মডেল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আলোচনায় কিছু পাকিস্তানি কর্মকর্তা জড়িত রয়েছেন। এ প্রসঙ্গে ইসলামাবাদে পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, ‘পাকিস্তান আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতা চায়, যা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে, কিন্তু মূখ্য ভূমিকা আফগানদেরই থাকবে।’