বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

বৃষ্টির সময়ে এই দোয়াটি পড়ুন!

আতাউল্লাহ আরীফ 12 আগস্ট 2023, 12:35 দুপুর 946 বার পঠিত
বৃষ্টির সময়ে এই দোয়াটি পড়ুন!

অতিরিক্ত বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এমন সময় আল্লাহর কাছে দোয়া করা আবশ্যক। হজরত রাসুলুল্লাহ সা. অতিবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি দোয়া করতেন। তা হলো

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা।

অর্থ : ‘হে আল্লাহ, বৃষ্টি আমাদের ওপর থেকে আশপাশের অঞ্চলে সরিয়ে দিন, পাহাড়-মরু, খাল-বিল ও বনাঞ্চলের দিকে সরিয়ে নিন।’
হাদিসে আছে, হজরত আনাস (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) অতিবৃষ্টি থেকে বাঁচতে দুই হাত উঁচিয়ে এই দোয়া করেছেন। সহিহ বোখারি : ১০১৩