শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৃষ্টি বাড়বে আগামী দুই দিনে

মোহাম্মদ খাইরুল আমিন 29 সেপ্টেম্বর 2022, 07:31 সকাল 447 বার পঠিত
বৃষ্টি বাড়বে আগামী দুই দিনে

আবহাওয়া অধিদফতর জানিয়েছেন,আগামী দুই দিনে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। এরই মধ্যে দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গত বুধবার রাতে এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

 আর বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

বুধবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে ৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।