বরিশালে এবার মানবতার বাজার!
অনলাইন নিউজ পোর্টাল
•
06 মে 2021, 07:45 বিকাল
•
76 বার পঠিত
বরিশালে বাসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘মানবতার বাজার’। প্রথম দিন ৩শ’ দিনমজুর এই মানবতার বাজার থেকে সুবিধাভোগী হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০টায় নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় মাঠে এই বাজার চালু করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টার জন্য চলবে এই বাজার।
জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী জানান, সমাজের নিম্ন আয়ের ও খেঁটে খাওয়া মানুষের জন্য এই বাজারের আয়োজন করা হয়েছে। এর মধ্যে দিয়ে কিছু কিছু মানুষের মুখে হাঁসি ফুঁটানোর চেস্টা করা হচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই বাজার চলবে।
চাল, ডাল, তেল, শাক-সবজী, দুধ, আটা, চিনি ও সেমাইসহ ১০ ধরনের খাদ্য সামগ্রী রয়েছে এই বাজারে। যারা এই বাজার থেকে পণ্য নিতে চান তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর বাসদ নেতৃবৃন্দের কাছে জমা দিতে হবে।