বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রাজিলের বস্তিতে পুলিশি অভিযানে নিহত ১৮

মোহাম্মদ খাইরুল আমিন 22 জুলাই 2022, 10:55 দুপুর 218 বার পঠিত
ব্রাজিলের বস্তিতে পুলিশি অভিযানে নিহত ১৮

ব্রাজিলের রিও ডি জেনেরিওর বস্তিতে  পুলিশি অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এতে প্রশাসনের দাবি, তাদের সবাই অপরাধী চক্রের সদস্য।

এদিকে জানা যায় গত বৃহস্পতিবার আলেমাও বস্তি ঘেরাও করে চার শতাধিক পুলিশ সদস্য। তাদের সাথে ছিল চারটি হেলিকপ্টার এবং ১০টি বুলেটপ্রুফ গাড়ি।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত মাদক চোরাকারবারি এবং খুনি-লুটেরাদের আটক করাই ছিল পুলিশের উদ্দেশ্য। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়েই হামলা চালায় গ্যাং মেম্বাররা। দিনভর চলে সাঁড়াশি অভিযান, ধরপাকড়। চোরাকারবারিরা সেনা ছদ্মবেশে থাকায় অনেককে শনাক্ত করতে বেগ পেতে হয় পুলিশের।

অপরাধী চক্রের অর্ধ-শতাধিক সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। জবানবন্দিতে চোরাকারবারিরা জানিয়েছে, প্রতিবেশী বস্তিগুলোতে তারা হামলার পরিকল্পনা করছিলেন। অভিযানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।