বন্যাকবলিত সিলেটে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে পৌঁছেছেন। তিনি বন্যাদুর্গত মানুষের অবস্থা নিজের চোখে দেখতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত এলাকায় গেছেন।
আজ মঙ্গলবার সকালে তিনি হেলিকপ্টারে করে রাজধানী ঢাকা থকে রওনা হন। প্রথমে তিনি যান নেত্রকোণা, তারপর সুনামগঞ্জে যান। সেখান থেকে প্রধানমন্ত্রী যান সিলেটে। তিনি এসব জায়গার বন্যা পরিস্থিতি দেখেন।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজি সিংহ জানান, সকাল ১০টার কিছু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হেলিকপ্টার থেকে অবতরণ করেন।
সেখানে তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবেন। এছাড়া স্থানীয় প্রশাসনকে বন্যা মোকাবেলায় করণীয় সম্পর্কে নির্দেশনা দেবেন।
সিলেট ও সুনামগঞ্জে যে বন্যা চলছে তাতে আধা কোটির মতো মানুষ দুর্দশার মধ্যে পড়েছেন। প্রধানমন্ত্রী নিয়মিত বন্যা পরিস্থিতির খবর রেখেছেন এবং তা্র অবস্থান থেকে বিভিন্ন নির্দেশনা দিয়ে চলেছেন।