বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে

অনলাইন নিউজ পোর্টাল 07 আগস্ট 2020, 10:17 দুপুর 72 বার পঠিত
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮০ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৬ হাজার ৪৫৭ জন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭ লাখ ১৭ হাজার ৬৫৭ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৯৯৫ জন। এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৩ লাখ ৫৭ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ২২৬ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি ৯৮ হাজার ছাড়িয়েছে। নতুন ৫৪ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ২৯ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে ১ লাখ ৬২ হাজারের বেশি প্রাণ গেছে। 

ভারতে গত একদিনে মৃত্যু ৮৯৯ ও শনাক্ত ৬২ হাজার ১৭০ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা প্রায় সাড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ২৫ হাজার ৪০৯ জন।