বিশ্বের ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সৌদি
অনলাইন নিউজ পোর্টাল
•
29 মে 2021, 09:58 রাত
•
618 বার পঠিত
করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় বিশ্বের ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। আগামী রোববার থেকে এসব দেশের ভ্রমণকারীরা বিনাবাধায় সৌদিতে প্রবেশ করতে পারবেন।
ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। করোনাভাইরাস মহামারির কারণে এসব দেশকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছিল সৌদি আরব।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ১১টি দেশ থেকে ভ্রমণকারীরা সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সাতদিনের কোয়ারেন্টাইন শুরু হবে। সপ্তমদিনে তাদের বাধ্যতামূলকভাবে পিসিআর টেস্ট করাতে হবে। টেস্টের ফলাফল নেগেটিভ হলেই পরের দিন বাইরে বেরোনোর অনুমতি দেয়া হবে।