বিশেষ প্রয়োজন ছাড়া বাংলাদেশি প্রবাসীদের দেশে না যাওয়ার পরামর্শ
করোনা পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া প্রবাসীদের এখন দেশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
দেশটির রাজধানী আবুধাবিসহ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এই পরামর্শ দেন তিনি।
গতকাল শনিবার দূতাবাস মিলনায়তনে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মোহাম্মদ আবদুল আলিম মিয়া এবং রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের ডিসিএম মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকোশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ-সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, প্রকৌশলী আশীষ কুমার বড়ুয়া প্রমুখ।
তিনি দেশের কল্যাণে সবাইকে যার যার অবস্থান হতে একযোগে কাজ করার আহ্বান জানান। চলমান করোনা পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া আমিরাত প্রবাসীদের দেশে যেতে এবং দেশ থেকে আমিরাতে না আসার জন্য পরামর্শ দেন। যারা জরুরি প্রয়োজনে দেশে যাবেন তাদের নিজ খরছে বাধঢতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানান তিনি।
এছাড়া ভিজিট ভিসায় যারা আমিরাতে আসবেন তাদেরকে বিএমইটি রেজিস্ট্রেশন এবং দুই দেশের এয়ারলাইন্স ও সরকারের জারিকৃত স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক বলে জানান তিনি।