বিহারে বজ্রপাতে অন্তত ২৬ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
03 জুলাই 2020, 12:42 দুপুর
•
220 বার পঠিত
বজ্রপাতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে ভারতের বিহারে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার রাজ্যের আট জেলায় ২৬ জন মারা গেছেন। পাটনা ছাড়াও রয়েছে সমস্তিপুর, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, শেওহর, কাটিহার, মাধেপুরা ও পূর্ণিয়া।
এই আট রাজ্যের মধ্যে সমস্তিপুরে সর্বাধিক সাতজন মারা গেছেন। পটনায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ছয়জনের। পূর্ব চম্পারণে মারা গেছেন চারজন। কাটিহারে তিনজন। শেওহর ও মাধেপুরায় দুজন করে মারা গেছেন। পশ্চিম চম্পারণ ও পূর্ণিয়ায় মারা গেছেন একজন করে।
এর আগে ৩০ জুন মঙ্গলবার বিহারে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জন মারা গেছেন। ২৫ জুন ২৩ জেলায় মৃত্যু হয়েছে ৯৩ জনের।
#প্রাকৃতিক দুর্যোগ