শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বেড়েছে শনাক্ত ও মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 23 আগস্ট 2021, 10:20 দুপুর 273 বার পঠিত
বেড়েছে শনাক্ত ও মৃত্যু

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আবার বেড়ে গেছে। একদিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত একদিনে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৯ জন। এর আগে গত শনিবার স্বাস্থ্য অধিদফতর ১২০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮০৪ জন। গত শনিবার ৩ হাজার ৯৯১ জনের কথা জানানো হয়েছিল। গতকাল স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৯ জনকে নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে। দেশে করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত মারা গেলেন ২৫ হাজার ২৮২ জন।