বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

মোহাম্মদ খাইরুল আমিন • 30 সেপ্টেম্বর 2026, 12:40 দুপুর • 6 বার পঠিত
বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে ফার্নেস অয়েলের দাম পুনর্নির্ধারণের বিষয়টি জানিয়েছে বিইআরসি।

নতুন মূল্য ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

অক্টোবর মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে।এর আগে ফার্নেস অয়েলের দাম ছিল লিটারপ্রতি ৯৬ টাকা ৮৬ পয়সা।

নতুন দামে তা বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সায় দাঁড়িয়েছে।