বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস
অনলাইন নিউজ পোর্টাল
•
10 জুলাই 2021, 09:12 সকাল
•
743 বার পঠিত
বাংলাদেশসহ চারদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হচ্ছে।
গত শুক্রবার বাইডেন প্রশাসন তাদের নাম ঘোষণা করেছে। এদের মধ্যে পিটার ডি হাসকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে। এছাড়াও ভারতে এরিক এম গারসেতি, ফ্রান্সে ডেনিস ক্যাম্পবেল এবং চিলির রাষ্ট্রদূত হিসেবে বেরনাডেটে এম মিহানের নাম ঘোষণা করা হয়েছে।
এতে, রাষ্টদূত হিসেবে নিয়োগ পেতে সিনেটে তাদের চূড়ান্ত অনুমোদন লাগবে।