বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

বাম হাতে আহার করা জায়েয আছে কি না মাসায়েল

মোহাম্মদ খাইরুল আমিন 24 অক্টোবর 2022, 04:37 দুপুর 441 বার পঠিত
বাম হাতে আহার করা জায়েয আছে কি না মাসায়েল

১২৩১: প্রশ্ন
অনেক লোককে দেখা যায়, তারা বাম হাতে  রুটি, কলা বিশেষ করে পানীয় বস্ত্ত আহার করে। শরীয়তে এরূপ করা জায়েয আছে কি না? দলীলসহ জানতে চাই।

উত্তর: ডান হাতে পানাহার করা সুন্নত। হাদীস শরীফে বাম হাতে পানাহার করতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে ‘শয়তান বাম হাতে পানাহার করে’। তাই এ কুঅভ্যাস পরিত্যাগ করা আবশ্যক।

-সহীহ মুসলিম ২/১৭২, ফতহুল বারী ৯/৪৩২, তাকমিলা ফতহুল মুলহিম ৪/৪