আয়াতুল কুরসী’র ফযিলত।
অনলাইন নিউজ পোর্টাল
•
12 ডিসেম্বর 2020, 07:24 সকাল
•
228 বার পঠিত
কুরআন-হাদীসে আয়াতুল কুরসীর অনেক ফযিলত রয়েছে। এখানে সংক্ষেপে কয়েকটি ফযিলতের কথা উল্লেখ করছি।
০১. আয়াতুল কুরসি পাঠ করলে কুরআন তিলাওয়াতের সাধারণ ফযিলত পাওয়া যাবে।
০২. আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর হিফাযতে (দায়িত্বে) থাকবে।
০৩. শয়তান কাছে আসতে পারেনা। হাদীসে এসেছে-
إِذَا أَوَيْتَ إِلٰى فِرَاشِكَ فَاقْرَأْ اٰيَةَ الْكُرْسِيِّ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللهِ حَافِظٌ وَلَا يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ
‘নবী (সা.) বলেন, যখন তুমি (আবু হুরাইরা) ঘুমাতে যাও তখন আয়াতুল কুরসী পড়, তাহলে তুমি সর্বদা আল্লাহর হিফাযতে থাকবে। সকাল হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। বুখারী, হাদীস-৩২৭৫
০৪. ক্ষতির সম্মুখীন হবে নাঃ যে ব্যক্তি ঘর থেকে বের হবার আগে আয়াতুল কুরসী পড়বে সে ফিরে আসা পর্যন্ত কোনো ক্ষতির সম্মুখীন হবে না। ‘আল-আযকার’
০৫. জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকবে নাঃ হাদীসে এসেছে-
مَنْ قَرَأَ اٰيَةَ اَلْكُرْسِىِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوْبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُوْلِ الْجَنَّةِ اِلَّا الْمَوْتُ
‘যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পর আয়াতুল কুরসী পড়বে সে জান্নাতে পৌছতে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকবে না। ’বুলুগুল মারাম, হাদীস-৩২৬
০৬. সে আল্লাহর হিফযতে থাকবেঃ যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাত আদায়ের পর আয়াতুল কুরসী পড়বে সে অন্য সালাত আদায় করা পর্যন্ত আল্লাহর হিফাযতে থাকবে।’ কানযুল উম্মাল, হাদীস-২৫৬৫
০৭. মহান আল্লাহ তাকে সাহায্য করবেনঃ হাদীসে এসেছে-
مَنْ قَرَأ اٰيَةَ الكُرْسِىِّ وَخَوَاتِيْمَ سُورَةِ البَقَرَةِ عِنْدَ الكَرْبِ، اَغَاثَهُ اللهُ عَزَّ وَجَلَّ
‘যে ব্যক্তি বিপদের সময়ে আয়াতুল কুরসী এবং সূরা বাক্বার শেষ দু’টি আয়াত পড়বে মহান আল্লাহ তাকে সাহায্য করবে।’ কানযুল উম্মাল, হাদীস-৩৪৩৭