বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

আসছে ১লা এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা

মোহাম্মদ খাইরুল আমিন 14 মার্চ 2022, 02:15 দুপুর 375 বার পঠিত
আসছে ১লা এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা

আগামী ১লা এপ্রিল। আর মাত্র ১৮ দিন বাকি। এরপরই সারাদেশের ১৯ কেন্দ্রে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এ বছর প্রায় দেড় লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীসহ সারাদেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী এটা নিশ্চিত করবে। ইতিমধ্যে মনিটরিংয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা।

রোববার (১৩ মার্চ) এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে ওভার সাইট কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

ভর্তি পরিক্ষার দিন কি কি নির্দেশনা মানতে হবে সেই বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব বজায় রাখা হবে। হাত ঘড়ি, পকেট ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ কোন ধরনের ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষেধ। কেন্দ্রে কর্তব্যরত হল সুপার, শিক্ষকসহ পরীক্ষায় নিয়োজিত সকল ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বরাবরের মতোই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে পরিচালক জানান।