শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আরও ২৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল 09 সেপ্টেম্বর 2021, 08:18 সকাল 99 বার পঠিত
আরও ২৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় আরও ২৫৭ রোগী ডেঙ্গু জ্বরে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২১২ জন রাজধানী ও ৪৪ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৮৮ ও বাইরের বিভিন্ন বিভাগে ১৫৪ জন ভর্তি রয়েছেন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ৬৯০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৩৯৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন।