বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আমেরিকার সাহায্য ফেরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

মোহাম্মদ খাইরুল আমিন 26 ফেব্রুয়ারি 2022, 01:17 দুপুর 366 বার পঠিত
আমেরিকার সাহায্য ফেরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে পথে চলছে তীব্র যুদ্ধ। গুলির লড়াইয়ে একের পর এক প্রাণ যাচ্ছে।  ক্রমেই সাধারণ মানুষ দেশের রাজধানী ছেড়ে পালাচ্ছেন অন্যত্র। অনেকেই আবার আটকে পড়েছে। এরই মধ্যে গর্জে উঠছে রাশিয়ার যুদ্ধবিমান। বোমা বর্ষণের ভয়ে কিভেয়বাসীরা আশ্রয় নিয়েছেন বাঙ্কারে। এমন আবহে ইউক্রেনবাসীকে সেখান থেকে ‘উদ্ধার’ করার প্রস্তাব দিল আমেরিকা। তবে মার্কিন মুলুকের এই ‘সাহায্য’ ফিরিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

পরিস্থিতি পর্যালোচনা করতে দুই দেশের নেতাদের কথপোকথনের সময় ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘লড়াই এখানে; আমার গোলাবারুদ দরকার, রাইড নয়।’

উল্লেখ্য, ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলেছে রাশিয়ার সেনা। এই আবহে সেদেশের প্রেসিডেন্ট জেলেনস্কি দেশ ছেড়ে পালিয়ে গিয়ে থাকতে পারেন বলে সোশ্যাল মিডিয়ায় গুজব রটেছিল। এরপর এক ভিডিও বার্তায় জেলেনস্কি সবাইকে আস্বস্ত করেন যে, তিনি দেশে আছেন। শুধু তাই নয়, তিনি দেশবাসীকে রাশিয়ার সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন।

এক ভিডিও বার্তায় রাশিয়ার হামলার বিরুদ্ধে নিজের দেশকে রক্ষা করার বার্তা দিলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক প্রেসিডেন্টের ভিডিয়োটি টুইট করেছে। তাতে জেলেনস্কিকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা সবাই এখানে আছি। আমাদের সেনাবাহিনী এখানে আছে। সমাজের নাগরিকরা এখানে। আমরা এখানে সবাই আমাদের স্বাধীনতা, আমাদের দেশকে রক্ষা করছি এবং এই কাজ আমরা এভাবেই করতে থাকবো।’