শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আল্লামা সাঈদী রহ. আর নেই......

online news portal 24 14 আগস্ট 2023, 09:37 রাত 519 বার পঠিত
আল্লামা সাঈদী রহ. আর নেই......

আল্লামা সাঈদী রহ. আর নেই ...
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির, প্রখ্যাত মুফাসিসরে কুরআন  মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল  করেছেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। 

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  হাসপাতালের চিকিৎসক  বিষয়টি নিশ্চিত  করেছে।

এর আগে বুকে ব্যথা অনুভব করলে রোববার (১৩ আগস্ট) বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার সময়   অনেকটা সুস্থ ও হাসিমুখে দেখা গিয়েছিল তাঁকে । কিন্তু আজ ( সোমবার )  রবের ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য ইহলোক ত্যাগ করেন ।