বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আলজেরিয়ায় সমুদ্রে সাঁতার কাটার পর প্রায় দেড়শো লোক অসুস্থ

অনলাইন নিউজ পোর্টাল 06 জুলাই 2021, 09:18 রাত 247 বার পঠিত
আলজেরিয়ায় সমুদ্রে সাঁতার কাটার পর প্রায় দেড়শো লোক অসুস্থ

আলজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় টেনেসে সমুদ্রে সাঁতার কাটার পর প্রায় দেড়শো লোক অসুস্থ হয়ে পড়েছে। সমুদ্রের পানি দূষিত হওয়ায় এসব লোক অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর তিনটি বিচ বন্ধ করে দেয়া হয়েছে ও ঘটনার তদন্তও শুরু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়া লোকদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সমুদ্রে সাঁতরানোর পর ১৪৯ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি বমি ভাব, জ্বর ও চোখ লাল হয়ে যায়।

চিকিৎসা শেষে ৫০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সমুদ্রের দূষিত পানি তাদের অসুস্থ বানিয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে তদন্তের জন্য পাঠানো ২৮ জন ডাইভার ও সাত জন বেসামরিক প্রতিরক্ষা কর্মীও অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের একটি দল টেনেস বন্দর, বিচ ও আশেপাশের এলাকা থেকে বাতাস ও পানির নমুনা সংগ্রহ করেছে।