আজও ২৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
অনলাইন নিউজ পোর্টাল
•
15 ডিসেম্বর 2021, 05:12 বিকাল
•
788 বার পঠিত
রাজধানী ঢাকা সহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ২০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৭ জন রোগী ভর্তি হন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।