বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আজারবাইজানের হামলায় নিহত ১৭ আর্মেনীয় সেনা

অনলাইন নিউজ পোর্টাল 13 অক্টোবর 2020, 06:35 বিকাল 731 বার পঠিত
আজারবাইজানের হামলায় নিহত ১৭ আর্মেনীয় সেনা

বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় হামলা চালিয়েছিলো আর্মেনিয়া।

এবার তিন দিন পরে মঙ্গলবার পাল্টা হামলা চালিয়ে ওই হামলার জবাব দিলো আজারবাইজান। দেশটির এ হামলায় ১৭ জন আর্মেনীয় সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর নাগোর্নো-কারাবাখ দুই  প্রতিবেশী দেশের সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার ৫৪২ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বাকু।

রাশিয়ার মধ্যস্ততায় গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া ও আজারবাইজান। তবে বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ থামছে না। ফলে উভয় পক্ষের হামলা ও পাল্টা হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ। টানা ১৬ দিনের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নাগোর্নো-কারাবাখ।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর থেকেই যুদ্ধে জাড়িয়ে পড়ে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। আর্মেনিয়া দাবি করেছে, আজারবাইজানই প্রথমে বিমান এবং আর্টিলারি হামলা চালিয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে, তারা আর্মেনিয়ার হামলার জবাবে পাল্টা হামলা করেছে। এ সংঘর্ষে অনেক সেনা সদস্য ও বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটেছে।