বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস

অনলাইন নিউজ পোর্টাল 22 এপ্রিল 2021, 09:55 সকাল 76 বার পঠিত
আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস

পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে আজ ২২ এপ্রিল, বৃহস্পতিবার বিশ্ব ধরিত্রী দিবস পালিত হচ্ছে। ১৯৭০ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালিত হয়েছে আসছে। বর্তমানে ১৯৩টিরও বেশি দেশ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। ১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্য দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস।
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনে (২০২০) বিগত দশকটি মানব ইতিহাসের উষ্ণতম দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। একদিকে ভয়াবহ সমুদ্রের উষ্ণতা, আরেকদিকে গ্রিনল্যান্ডে বরফ গলা। ধ্বংসাত্মক দাবানল, বন্যা, সাইক্লোন এখন আমাদের নিত্যসঙ্গী। কোভিড-১৯ লকডাউনের মধ্যেও গ্রিনহাউস গ্যাস নির্গমণ মাত্রা আগের মতোই বেড়ে চলেছে। বলা হচ্ছে, এখনই ব্যবস্থা না নিলে মানব জাতির জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক পরিণতি।