আজ বিশ্ব প্রবীণ দিবস
অনলাইন নিউজ পোর্টাল
•
01 অক্টোবর 2021, 08:23 সকাল
•
316 বার পঠিত
বিশ্ব প্রবীণ দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে। ১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।
এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’। প্রবীণ দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সরকারের পাশাপাশি বেসরকারি কল্যাণমূলক সংগঠনগুলোকেও প্রবীণদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্ববান জানিয়েছেন। এ বছর আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।