আজ বিশ্ব হাত ধোয়া দিবস
পরিষ্কার-পরিচ্ছন্নতা ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল জনসচেতনতা হয় বরং উন্নত ব্যক্তিত্ত্ব গঠনে সহায়ক।
বিশ্ব হাত ধোয়া দিবস আজ। দিবসটি বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়ে থাকে।
সাবান দিয়ে হাত ধোয়ার বৈশ্বিক এবং স্থানীয় দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্য বিশ্ব হাত ধোয়া অংশীদার (এঐচ) (পূর্বে নাম ছিল “হাত ধোয়ার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব”) ২০০৮ সালে বিশ্ব হাত ধোয়া দিবস চালু করে। বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য হলো সকল সমাজের সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা। এ ছাড়া সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।