বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

আজ ১০ মহররম, পবিত্র আশুরা

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 29 জুলাই 2023, 12:59 দুপুর 793 বার পঠিত
আজ ১০ মহররম, পবিত্র আশুরা

আজ মহররমের ১০  তারিখ, পবিত্র আশুরা। ‘আশারা’ একটি আরবি শব্দ। এর অর্থ ১০। আর আশুরা শব্দের অর্থ দশম। মুহাররমের ১০ তারিখে বা আশুরা দিবসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। এ জন্য আশুরার মর্যাদা উত্তরোত্তর বাড়ছে।

রোজা এদিনের অন্যতম আমল। মহানবী হজরত মুহাম্মাদ (সা.) ১০ মহররমের সঙ্গে ৯ বা ১১ মহররম মিলিয়ে ২টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। হাদিসে ৯ তারিখের কথা স্পষ্টভাবে বলা হয়েছে।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসুল সা. যখন আশুরার রোজা রাখছিলেন এবং অন্যদের রোজা রাখতে বলেছিলেন তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসুল! এ দিনকে তো ইহুদি-নাসারারা সম্মান করে? তখন নবীজি এ কথা শুনে বললেন, ইনশাআল্লাহ, আগামী বছর আমরা নবম তারিখেও রোজা রাখব। বর্ণনাকারী বললেন, এখনো আগামী বছর আসেনি, এমতাবস্থায় রাসুলুল্লাহ সা.-এর ইন্তেকাল হয়ে যায়। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৫৬)

এ জন্য ইবনে আব্বাস রা. বলতেন, তোমরা ৯ তারিখ এবং ১০ তারিখ রোজা রাখো এবং ইয়াহুদিদের বিরোধিতা করো। (জামে তিরমিজি, হাদিস : ৭৫৫)

এছাড়াও আল্লাহর রহমত ও ক্ষমার আশায় নফল নামাজ-রোজা, দান-খয়রাত, জিকির-আজকারের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়।