শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আইনের পরিবর্তন আনছে পাকিস্তান সরকার

অনলাইন নিউজ পোর্টাল 12 এপ্রিল 2021, 08:01 রাত 94 বার পঠিত
আইনের পরিবর্তন আনছে পাকিস্তান সরকার

পাকিস্তান সরকার দেশটির সশস্ত্র বাহিনীকে অসম্মান ও উপহাসকারীদের শাস্তি দিতে আইনের পরিবর্তন আনছে। নতুন বিধান অনুযায়ী, কেউ দোষী সাব্যস্ত হলে- দুই বছরের কারাদণ্ড বা ৫ লাখ রুপি জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটি দন্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে।

পাকিস্তানের বিরোধী দলগুলোর ক্রমাগত সমালোচনার মুখে পড়ায় দেশটির সামরিক বাহিনী ওই আইনে সংশোধনী আনার জন্য প্রস্তাব দেয়। সম্প্রতি পাকিস্তানের বিরোধী দলগুলো দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে সশস্ত্র বাহিনীর ‘নির্বাচিত প্রধানমন্ত্রী’ হিসেবে উপহাস করে আসছে।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকেও সামরিক বাহিনীর পক্ষে নিয়ে কথা বলতে দেখা গেছে। এ ছাড়া তার প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।