বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত, উদ্ধারকাজ চলছে

ওএনপি২৪ নিউজ ডেস্ক 12 জুন 2025, 05:51 বিকাল 93 বার পঠিত
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত, উদ্ধারকাজ চলছে

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এআই১৭১ ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানবন্দরের কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু অন্তর্ভুক্ত। যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডীয় এবং ৭ জন পর্তুগিজ নাগরিক।

ফ্লাইটটি দুপুর ১টা ৩৯ মিনিটে উড্ডয়ন করে এবং উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি জরুরি সংকেত পাঠায়। এরপরই রাডার থেকে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন এটি মাত্র ৬২৫ ফুট উচ্চতায় ছিল।

ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিসের দল ও জরুরি সেবা সংস্থাগুলো। ধোঁয়ায় আচ্ছন্ন এলাকাটিতে চলছে উদ্ধার অভিযান, এবং দুই ডজনের বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

এখনও হতাহতদের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।