আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 অক্টোবর 2022, 09:49 সকাল
•
323 বার পঠিত
আবহাওয়া অফিস গত শনিবার রাতে পূর্বাভাস জানিয়েছে ,লঘুচাপ কেটে যাওয়ায় কমেছে বৃষ্টিপাত। তবে আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।