বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আগামী ১০ বছরই পৃথিবীর মানুষের বাঁচার শেষ সুযোগ: আন্তোনিও গুতেরেস

অনলাইন নিউজ পোর্টাল 05 জুন 2021, 06:17 বিকাল 564 বার পঠিত
আগামী ১০ বছরই পৃথিবীর মানুষের বাঁচার শেষ সুযোগ: আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, বিজ্ঞানের মতে পরিবেশ বিপর্যয় থেকে বাঁচার জন্য আগামী ১০ বছরই পৃথিবীর মানুষের জন্য শেষ সুযোগ। পরিবেশ দূষণ ও বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর এখনই সঠিক সময়। শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক বার্তায় তিনি বলেন, 'চলুন, আজ থেকে আমরা একটি নতুন দশক শুরু করি। আর এই সময়ে আমরা পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে চেষ্টা করবো এবং সকলের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে চেষ্টা করবো।'
জাতিসংঘ মহাসচিব জানান, বর্তমান বিশ্ব তিনটি বড় ধরনের পরিবেশগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এগুলো হলো- জীববৈচিত্র্যের ক্ষতি, জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান পরিবশে দূষণ। বর্তমান বিশ্ব দিন-দিন এই মহাবিপদ থেকে না ফেরার দিকেই এগিয়ে চলেছে।